চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে পুকুরের পানিতে পড়ে হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে আবদুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিজ বাড়ির পুকুরে পরে তার মৃত্যু হয়। নিহত হোসেন আবদুল্লাহপুর ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে।
প্রতিবেশী শেখ ফরিদ জানান, খেলার ছলে পরিবারের অগোচরে শিশু হোসেন ঘরের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু হোসেনকে ঘরের পার্শ্ববর্তী পুকুরে ভাসমান পাওয়া যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।