রায়পুরে বিষপানে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে আব্দুর রহিম (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রহিম নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার বসন্তবাগ গ্রামের সফি উল্যার ছেলে। 
 
নিহতের বাবা আব্দুর রহিম জানান, মঙ্গলবার দিবাগত রাতে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের মোল্লান ভূইয়া বাড়িতে মাহফিলে আসেন তার ছেলে। বুধবার সকালে ওই বাড়িতে বিষপান করে জ্ঞান হারিয়ে ফেলেন রহিম। পরে স্থানী লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করলে বেলা ১১ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ বলেন, 'হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়ার পরেও অতিরিক্তি বিষপান করায় যুবক মারা যান।'
  
রায়পুর থানা (এসআই) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।'