জিম্বাবুয়ের ভালো শুরু

পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৫৯ রান করেছে।
 
খুলনায় তৃতীয় টি টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার উইকেটটি হারালেও ভুসি সিবান্দা ১৯ বলে ৩৭ রান করেছেন। অভিষিক্ত আবু হায়দার রনি ২ ওভারে ২৪ রান দিয়েছেন। মোহাম্মদ শহীদ ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।