হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষক বরখাস্ত

দামরহুদার রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বরখাস্ত করা হয়েছে।
 
পুলিশ জানায়, মেহেরপুর জেলার গোপাল পুর গ্যামের আতাই মণ্ডল হত্যা মামলার দামরহুদার রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান বাবলুকে আসামি করে মামলা করা হয়। মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বি¹ বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এ সংক্রান্ত রায়ের কপি চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী রামেন্দ্রনাথ পোদ্দার এর বরাবর পাঠানো হলে তিনি বুধবার রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্য্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান বাবলুকে চাকরি থেকে বরখাস্ত করেন।