তাড়াশে বাল্যবিয়ের চেষ্টা, উভয় পক্ষের জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় সোমবার সন্ধ্যায় উভয় পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জরিমানার এ অর্থ আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জানান, নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের ওই কিশোরীর(১৫) সাথে মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের সামছুল হকের ছেলে মামুন হোসেনের(২০) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনে পক্ষের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে দু’পক্ষের মুচলেকা রেখে বিয়ের সব আয়োজন পণ্ড করা হয়।