পাবনার আটঘরিয়ায় কৃষক ও ক্ষেতমজুর সমিতির এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রশিদ (৩৫) উপজেলার চাচকিয়া গ্রামের বাহাদুর প্রামানিকের ছেলে। আটঘরিয়া উপজেলা কৃষক ও ক্ষেতমজুর সমিতির সহ সভাপতি ছিলেন ছিলেন।
বুধবার রাত ৯টার দিকে চাচকিয়া গ্রামে নিজের বাড়ির সামনেই রশিদ হামলার শিকার হন। আটঘরিয়া থানার ওসি জিএম মিজানুর রহমান জানান এ তথ্য জানান।