পাবনায় কৃষক শ্রমিক নেতা হত্যার ঘটনায় মামলা

 
পাবনার আটঘরিয়ায় জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি আব্দুর রশিদতে (৩৫) গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেন।
 
আটঘরিয়া থানার এসআই আলমঙ্গীর হোসেন জানান, বুধবার সন্ধ্যায় আটঘরিয়ায় কৃষক সমিতির একটি সভা ছিল। সভা শেশে দিয়ারাড়ার একটি চায়ের দোকানে বসে ছিলো রশিদ। এসময় দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
 
পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।