চট্টগ্রামে দগ্ধ গৃহবধূর মৃত্যু

 
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দগ্ধ গৃহবধূ লাইলী বেগম চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
বৃহস্পতিবার বার্ন ইউনিটের চিকিত্সক এমএস খালেদ জানিয়েছেন, বুধবার রাত একটার দিকে লাইলীর মৃত্যু হয়।  তার প্রায় পুরো শরীরই পুড়ে গিয়েছিল।
 
লাইলীর মা রাবেয়া বেগমের অভিযোগ, বুধবার কথা কাটাকাটির জেরে জামাতা মো. ইউসুফ তার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে তারা লাইলীকে হাসপাতালে নিয়ে যান।
 
তবে ইউসুফের দাবি, তার দ্বিতীয় স্ত্রী লাইলী নিজেই আত্মহত্যার চেষ্টায় গায়ে আগুন দিয়েছেন।
 
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, এ ঘটনায় লাইলীর বাবা মুসলিমুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।