চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূপুর (৭) নামের এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। সে লোকনাথপুর আইডিয়াল ক্যাডেট মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার লোকনাথপুর ফিল্ড পাড়ার আব্দুল কুদ্দুসের মেয়ে নূপুর মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় সড়ক পার হতে গিয়ে সে গরুভর্তি চলন্ত লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।