ঢাকা-কলকাতা রুটে অত্যাধুনিক রয়েল কোচ উদ্বোধন

 
ঢাকা -কলকাতা রুটে চালু হলো অত্যাধুনিক রয়েল কোচ সার্ভিস। বৃহ:পতিবার বেনাপোলে কোসটির উদ্ভোধন করা হয় । ভারত-বাংলাদেশ পরিবহন মালিকদের যৌথ ব্যবস্থাপনায় উন্নত যাত্রীসেবা নিয়ে এই পরিবহন যাত্রা শুরু করে। পরিবহনটিতে থাকছে ওয়াইফাই জোনসহ বিভিন্ন সুযোগ সুবিধা। এসি ও নন এসি ৩টি পরিবহন ঢাকা কলকাতার মধ্যে চলাচল করবে।
 
ঢাকা থেকে যাত্রী নিয়ে বেনাপোলে আসবে পরিবহনটি। বর্ডার ইমিগ্রেশন-কাস্টমসের কার্যক্রম শেষে ওপারের পেট্টাপোল বন্দরে অপেক্ষমান রয়েল কোচের অনুরূপ একটি বাস চড়ে যাত্রীরা কলকাতা পৌঁছাবেন। একই ভাবে যাত্রীরা এই বাসে ফিরতে পারবেন।
 
কোচের ভাড়া বিজনেস ক্লাস ১৩৭০ টাকা ও ইকোনমি ক্লাশ ১১৭০ টাকা ধার্য করা হয়েছে। ঢাকা-কোলকাতা যাতায়াতে সময় নির্ধারণ করা হয়েছে ৮ থেকে ৯ ঘন্টা।
 
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মামুনুর রহমান মজনু আজ বুধবার বেনাপোলে নতুন এই সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন ও শ্রমিক নেতা মনিরুজ্জামান।