উল্লাপাড়ায় সবুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সবুজ হত্যা মামলার প্রধান আসামি রনি আহমেদকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রনি উপজেলার বড়হর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।  
 
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা অটোরিকশা চালক সবুজ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নলকা-বনপাড়া মহাসড়কের ঢাল থেকে সবুজের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।