কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাভেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজনগর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাভেল মিয়া রাজনগর চরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
 
জানা গেছে, মিটার থেকে সেচ যন্ত্রের সংযোগ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পাভেল মারাত্মক আহত হন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।’