বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের পাঠানো একটি মেইল বার্তায় জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম ছাড়িয়েছে।
মেইলের সূত্র অনুযায়ী, শেষ হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ দশমিক ০৪ বিলিয়ন ডলার।
মেইলে বলা হয়েছে, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যের দাম কমে যাওয়ায় আমদানি খরচ কমেছে। সেই সঙ্গে বেড়েছে রেমিটেন্স এসেছে। রপ্তানি আয়েও প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে নভেম্বরে রিজার্ভ ২৭ বিলিয়ন হয়েছে।”