বিলবোর্ড সরানোর অনুরোধ করেছেন মেয়র নাছির

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) জনসংযোগ বিভাগের কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার নগরীর সকল বিলবোর্ড আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সবুজ ও পরিচ্ছন্ন নগরীর স্বার্থে সিসিসির ক্রাশ প্রোগ্রাম চলছে। চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে ব্যক্তিগত স্থাপনায় লাগানো সাইনবোর্ড, বিলবোর্ড, প্ল্যাকার্ড ও ইউনিপোল সাত দিনের মধ্যে সরিয়ে নিতে মেয়র নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।”

সিসিসি প্রতিদিনই নগরী থেকে অবৈধ বিলবোর্ড, ইউনিপোল ও সাইনবোর্ড অপসারণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।