এখনই অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রোনালদিনহো। যদিও গত সেপ্টেম্বরে সমঝোতার মাধ্যমে ফ্লুমিনেসে ছেড়ে দেওয়ার পর থেকে ক্লাবহীন দিন কাটাচ্ছিলেন তিনি।সম্প্রতি আবার ফ্লুমিনেসের হয়ে খেলতে শুরু করেছেন তিনি।
সম্প্রতি ফ্লোরিডা কাপে শাখতার দোনেৎস্ক ও ইন্তারনাসিওনালের বিপক্ষে বদলি হেসেবে মাঠে নামেন তিনি।ইন্তারনাসিওনালের কাছে গত বুধবার রোনালদিনিয়োর দল ১-০ গোলে হারে। ম্যাচ শেষে রোনালদিনহো জানান, তিনি আরও কিছু দিন খেলবেন। এখনই অবসরে যাচ্ছেন না।