গাংনীতে মাদক ব্যবসায়ীকে আটক

ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ও চোরাই মোবাইলসহ খাইরুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্প। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি আব্দুুর রাজ্জাক মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
 
আটক খাইরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
 
এ সময় তার কাছ থেকে ৭৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা মডেলের ১৬ সেট চোরাই মোবাইল ফোন, ২১ পুরিয়া হেরোইন, ৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিয়া জানান, মাদক ব্যবসায়ী আলমডাঙ্গা রেল স্টেশনের কাছে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি। 
 
জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।