ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই জিম্বাবুয়ের ওপেনার ভুসি সিবান্দার উইকেটটি ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৭ রান। রিচমন্ড মুতুম্বামি ১১ ও হ্যামিল্টন মাসাকাদজা ১ রান নিয়ে ব্যাট করছেন।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৩টায়। বাংলাদেশ দলে ফিরেছেন তামিম ইকবাল ও আরাফাত সানি।