গফরগাঁওয়ে ডাকাত সর্দারের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। নিহত ওই ব্যক্তি ডাকাত সর্দার মুঞ্জু মিয়া বলে জানা গেছে।
 
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার পাগলা থানার পাঁচাহার গ্রামের বাবুবাজার এলাকায় বারইহাটি-গয়েশপুর সড়কের পাশে একটি খালে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় লোকজন লাশটি ডাকাত সর্দার মুন্জুর মিয়ার বলে জানায়।
 
পুলিশের ধারণা, ভাগ-ভাটোয়ারা নিয়ে তার সঙ্গী-সাথীরাই তাকে জবাই করে হত্যা করেছে।
 
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, তাকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।