মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক নিচে পড়ে গেছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজ সুমা জানান।
তিনি বলেন, টঙ্গীবাড়ি থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ সেতুটি অতিক্রমের সময় পাটাতন ও রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।