অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদ ও নানা দাবিতে আগামী ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মবিরতির ডাক দিতে যাচ্ছেন বিসিএস শিক্ষকেরা।
শুক্রবার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগম এ তথ্য জানান।
তিনি বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদে এবং পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন তারা। সকালে রাজধানীর নিউমার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি প্রফেসর নাসরিন বেগম, মহাসচিব আই কে সেলিম উল¬াহ খোন্দকারসহ সমিতির সদস্যরা।