শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে

আবহাওয়া অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
 
জানা যায়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
 
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।