জলঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীর জলঢাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে বাড়ি থেকে জলঢাকা বাজার আসার পথে ডিমলা সড়কের দুন্দিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, উপজেলার পৌরসভা শহরের আহেলার বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৪) এবং একই গ্রামের মহির উদ্দিন কান্দুরার ছেলে লাভলূ ইসলাম (২৫)। 
 
এস আই জহিরুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে ওই দুইজন জলঢাকা আসার পথে দুন্দিবাড়ী এলাকার মবুর দিঘী টার্নিং পয়েন্টে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে শিমুল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। 
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ দিলওয়ার হাসান ঈনাম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।