কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মনেন্দ্র আচার্য্য (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর কোরাখাল গ্রামের ডা. সুকুমার আচার্য্যরে ছেলে।
 
ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট এসআই শফিকুর রহমান জানান, শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক ময়নামতিগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মনেন্দ্র আচার্য্য মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি বলে তিনি জানিয়েছেন।