অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি শিক্ষারও একটি বাহন।’
শনিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি চত্বরে নবম আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র দেখার মাধ্যমে নানা দেশের সংস্কৃতি এবং আচার-আচরণ জানতে ও শিখতে পারা যায়।’
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানকে ধারণ করে চিল্ড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত ৭ দিনব্যাপী এ উত্সবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বিশেষ অতিথি ছিলেন। অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘উত্সবের আগামী ৭ দিন শিশুরা বিনোদনের পাশাপাশি শিক্ষারও নানা সাধ গ্রহণ করতে পারবে।’