ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের গাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা নতুন বাজারে কর্মী সমাবেশ করতে না পেরে ফিরে আসছিলেন। নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভাঙচুর করেছে।
এর প্রতিবাদে আব্দুস সালামের সমর্থক নেতা-কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় উপজেলা পরিষদের সামনে তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যকে অভিযুক্ত করে বিক্ষোভ মিছিল করেছে।
আওয়ামী লীগের দুটি অঙ্গ সংগঠন একই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করে। এতে প্রশাসন উত্তেজনা প্রশমনে সেখানে দুই ঘণ্টাব্যাপী ১৪৪ ধারা জারি করে। বিকেলে উপজেলার মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা ১৪৪ ধারা জারি করা নতুন বাজারে কর্মী সমাবেশ করতে না পেরে ফিরে আসছিলেন উপজেলা আওয়ামী সভাপতি। এ সময় এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন) অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে আমার কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।