লক্ষ্মীপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার নামের এক নারী। চার নবজাতকের মধ্যে রয়েছে ২টি ছেলে ও ২টি মেয়ে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। 
 
হাসপাতালের চিকিৎসক শামিমা নাসরিন জানান, মা ও চার নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতি মাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।