চট্টগ্রামে বাস উল্টে ২৫ শ্রমিক আহত

চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোলবক্স এলাকায় পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৫ শ্রমিক আহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 
 
এদিকে একই এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী বাস ও টেম্পুর সংঘর্ষে জিন্নাত ফ্যাশন নামের একটি কারখানার তিন শ্রমিক আহত হয়েছে।