আলতাফ মাহমুদের মৃত্যুতে ৩ দিনের শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। রবিবার জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বিএফইউজে’র পক্ষ থেকে এ যৌথ কর্মসূচি ঘোষণা করা হয়। 
 
বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক সংগঠনটির সদ্য প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে তিনদিনের এ শোক কর্মসূচির ঘোষণা করেন।
 
এর আগে রবিবার সকাল ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আলতাফ মাহমুদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ডিইউজে’র সদস্য ছিলেন তিনি।