সায়েদাবাদে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

 
ঢাকার সায়েদাবাদে ট্রেনের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে রেলক্রসিংয়ের কাছে রাজধানী সুপারমার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত সুফিয়া বেগম ঢাকার গোলাপবাগ এলাকার বাসিন্দা। তার বাড়ি পাবনায়।
 
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের এএসআই শহীদুল ইসলাম জানান,  সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুফিয়া ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।