টেকনাফে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

কক্সবাজারের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে একদল স্বশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্ত গ্রুপ এইচ ব্লকে এসে আজিম উল্লাহর পুত্র মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও শামসুদ্দিনের পুত্র মোঃ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে (২৭) গুলি করে।

এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যান। লোকজন গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশকে উদ্ধার করে চিকিত্সার জন্য কক্সবাজারে পাঠিয়েছে। নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি, মোঃ কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের হামলার সত্যতা স্বীকার করেন।