ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত হালিমা খাতুন (৬০) গৌরীপুর পৌর শহরের চকপাড়ার মোক্তার উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার গৌরীপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন হালিমা খাতুন। গৌরীপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পৌরসভা কাউন্সিলর দেয়ান মাসুদুর রহমান খান সুজন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।