কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মালামালসহ জহিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
রবিবার দুপুরে এসব মাদকদ্রব্য ও মালামাল কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।এবং আটক জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় মাদকদ্রব্যসহ জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর (উলুরচর) গ্রামের জহিরুল ইসলামকে আটক করে।
একই রাতে বিজিবি ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, হুইস্কি, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও হরলিক্স, শাড়ি, কসমেটিক্সসহ বিভিন্ন মালামাল আটক করে।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও এসব মালামালের মূল্য ২৬ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা।