মুক্তাগাছায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
 
রবিবার সকাল ১০ টায় উপজেলার রাম কিশোর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মুক্তি মেলার উদ্বোধন করেন।
 
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ মেলার আয়োজন করে। মেলার আয়োজনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আইয়ুব খান।
 
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফছারী জহুরা বিশেষ অতিথি ছিলেন।