শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক মোটরে জড়িয়ে ফায়মা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ফায়মা উপজেলার কাংশা গ্রামের মো. হাসেন আলীর স্ত্রী।
জানা গেছে, রবিবার বিকেলে ফায়মা আক্তার সেচ পাম্প থেকে খাবার পানি সংগ্রহ করতে গেলে ওই পাম্পের মোটরে জড়িয়ে তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।