ধুমপানের চেয়ে বায়ু দূষণে বেশি মৃত্যু

 

ইত্তেফাক ডেস্ক

বিশ্বে ধুমপানের চেয়ে বায়ু দূষণে বেশি মৃত্যু ঘটে বলে এক গবেষণায় জানা গেছে। জার্মানি এবং সাইপ্রাসের একদল গবেষক জানিয়েছেন, ২০১৫ সালে বায়ু দূষণে ৮৮ লাখ মানুষের বেশি মৃত্যু ঘটেছে যা আগের বছরের প্রায় দ্বিগুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, ধুমপানের কারণে বিশ্বে প্রতি বছর ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। গবেষকরা বলছেন, ধুমপান ত্যাগ করা গেলেও বায়ু দূষণ সহজে রোধ করা যায় না। তাই এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। -আল জাজিরা