নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভুয়া এক কাজীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মমতাজ উদ্দিন (৬২) উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ঝিনাইকান্দি গ্রামের বাসিন্দা।
রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন নিবন্ধনবিহীন এই ভুয়া কাজীর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাষ কুমার বসু জানান, মমতাজ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় নকল বইয়ে বিবাহ নিবন্ধন ও বাল্য বিয়ে পড়িয়ে আসছিলেন।