কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাপায় আবদুল মজিদ (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেলের চালক আবদুস সাত্তার (৫৮)।
রবিবার বিকাল চারটার দিকে উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল মজিদ ওই উপজেলার বিহারমন্ডল গ্রামের রওশন আলীর ছেলে।
দেবিদ্বার থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, ‘আবদুল মজিদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।’