চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।
এর আগে, ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৫টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা ছিল চারটি ফেরি।