ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে তিনজন পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ শার্টগান ও রাইফেলের গুলি বর্ষণ করেছে। সোমবার সকালে উপজেলার শেরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, শেরপুর গ্রামের মাখন শেখ ও তোবারক শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার মাখন শেখের লোকজন প্রতিপক্ষের জমির কলাগাছ কেটে দেয়। এনিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকালে উভয়পক্ষ ঢাল সড়কি, রামদা ও লাঠি-সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। এসময় ইটের আঘাতে এএসআই সুনীল কুমারসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ১৫ রাউন্ড শর্টগান ও ৫ রাউন্ড রাইফেলের গুলি বর্ষণ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় পুলিশের টহল চলছে।