নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কের বড়হরিশপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মহাসড়কে গাড়িতে চাঁদাবাজির সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের বড়হরিশপুর এলাকায় রাস্তার ওপর এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।