মুরাদনগরে গাঁজাসহ চার ব্যবসায়ী আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের মাদক ব্যবসায়ী আফিলির বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চার ব্যবসায়ীকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। তাদের সোমবার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হলেন, উপজেলার উত্তর ত্রিশ গ্রামে মৃত নায়েব আলীর ছেলে ফারুক (৩৫), শুশুন্ডা উত্তর পাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে ফারুক মিয়া (২৭), উপজেলা সদরের জেলে পাড়ার মৃত অতিন্দ্র চন্দ্র বর্মনের ছেলে ঠাকুর বর্মন (২৮) ও শ্রীকাইল গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে আবুল কাশেম (৭০)।
 
মুরাদনগর থানার এসআই নূরুল আলম বলেন, 'বিশেষ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একদল থানা পুলিশ উপজেলার সদরের শীর্ষ মাদক ব্যবসায়ী আফিলির বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ ৪জনকে আটক করে। বাড়ির মালিকসহ ৫ জনের নামে মদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।'