নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা এলাকায় রেললাইনের পাশে ট্রেনের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। নিহত সিফাত (১২) ফতুল্লার শেহাচর তক্কারমাঠ এলাকার নৈশ প্রহরী হালিমের ছেলে।
সোমবার সকালে ওই রেললাইনের পাশে ট্রাক থামিয়ে ইট নামানোর সময় ট্রেনটির সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে
নিহতের বড় ভাই রিফাত জানান, সিফাত চাষাঢ়া একটি হোশিয়ারি কারখানায় কাজ করে। সকাল নয়টার দিকে সে ফতুল্লা রেলস্টেশন থেকে ট্রেনে চাষাঢ়ায় যাচ্ছিল। দাপা শাহজাহান রোলিং মিল এলাকায় পৌঁছালে রেল লাইনের পাশে ট্রেনটির সঙ্গে একটি ট্রাকের সংর্ঘষ হয়। এ সময় ট্রেনের ভিতর থেকে সিফাত ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস বলেন, ‘ট্রাকের নম্বর নিয়েছি। ট্রাক ও চালককে আপাতত আটক করিনি। নিহতের পরিবার মামলা করলে ব্যবস্থা নিবো।’