রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া বালুর মাঠ এলাকা থেকে জুতার বাক্সে রাখা অবস্থায় একটি নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তার লাশটি উদ্ধার করা হয়। সোমবার ময়নাতদন্তের জন্য ওই শিশুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানা পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।