শিবগঞ্জে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্ব করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে ইন্সপেক্টর ইলিয়াস হোসেন তালুকদার, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলাম বিশ্বাসসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হিসাবে উপস্থিত ছিলেন। সভা শেষে কলেজ চত্বরে মাদকবিরোধী গণস্বাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের ব্যক্তিরা গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন।