শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

 
সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া নয়টায় ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে বয়বাতি দেখা না যাওয়ায় ভোর চারটায় ফেরি সার্ভিস বন্ধ হয়ে হয়।
 
ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় রো রো ফেরি শাহ পরান ও আমানত শাহ, ফ্ল্যাট ফেরি লেন্টিং ও  টাপলু, কে-টাইপ ফেরি কাকলী ও কুসুমকলী যানবাহন ও যাত্রীসহ মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়।
 
এদিকে শিমুলিয়া ঘাটে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফ্ল্যাট ফেরি রায়পুরা ও রাণীক্ষেত যানবাহন নিয়ে সকাল সোয়া নয়টায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
 
কাওড়াকান্দি প্রান্তে রো রো ফেরি শাহ আলী কে-টাইপ ফেরি ক্যামিলিয়া, যমুনা ও রামশ্রী যানবাহন নিয়ে সকাল পৌনে নয়টা দিকে যাত্রা শুরু করে।
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় দুই পাড়ে প্রায় দেড়শো যান পারাপারে অপেক্ষায় রয়েছে।কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।