ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ নামকস্থানে প্রাইভেটকারের ধাক্কায় ঝুমুর (৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমুর জগন্নাথপুর এলাকার জামিউলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আলাল জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লি বিদ্যুৎ নামকস্থানে একটি দ্রুতগামী প্রাইভেটকার একটি বাই-সাইকেলকে সাইড দিতে গেলে ঝুমুর নামে ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে কতর্ব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।