শরণখোলায় বলেশ্বর নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের একজন বনরক্ষী বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার  রাত ১০টার দিকে বলেশ্বর নদীতে টহলকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বনরক্ষীর নাম সোহেল রানা তালুকদার (৪০)। 

 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন মুঠোফোনে জানান, মঙ্গলবার  রাতে বগী স্টেশনের বনরক্ষীরা ট্রলার নিয়ে বলেশ্বর নদীতে রাত্রিকালীন টহলে যায়। রাত ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা একটি ট্রলারকে থামানোর নির্দেশ দেয়। 

 

এ সময় ফরেস্টগার্ড সোহেল রানা ট্রলারের উপরে ছাদে উঠলে পা ফসকে নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বনরক্ষীর বাড়ি নেত্রকোনা জেলায়।

 

 

ইত্তেফাক/ইউবি