বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। যে কারণে বাধ্যতামূলকভাবেই বেনাপোলে স্থলবন্দরে এ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী দুই দেশের যাত্রীদের স্বাভাবিক আসা যাওয়া চলছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্ধের বিষয়টি ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ কাস্টসম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি চলবে।