কুমিল্লা মুরাদনগর উপজেলায় ছাত্রীকে উত্যক্তের অভিযোগে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর ভ্রাম্যমাণ আদালত ছালিয়াকান্দি ইন্দ্র ভূষন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুদাস চন্দ্রপালকে(৫২) এ দণ্ডাদেশ দেন।
ঘটনার শিকার ওই ছাত্রী বলেন, ‘অসুস্থ বোধ করায় রবিবার ছুটি নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে যায়। এ সময় অসুস্থতার কথা বললে শিক্ষক গুরুদাস চন্দ্রপাল কথার দৃষ্টিভঙ্গি যৌনরসাত্মক বিষয়ের দিকে ধাবিত করে ওই ছাত্রীকে একটি প্রশ্ন করে। এতে সে বিবর্ত বোধ করে।’
উপজেলার সহকারী কমিশনার বলেন, ‘শিক্ষার্থীরা ওই শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-মুরাদনগর সড়ক অবরোধ করে রাখে। এ খবরে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে ওই শিক্ষককে উদ্ধার করা হয়। পরে উত্যক্তের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেয়া হয়।'
দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, ‘ওই ছাত্রী মাথা ব্যথার অজুহাতে ছুটি চাইলে আমি তাকে ধমক দিয়ে বলি ছুটি দেয়া যাবে না। এরপর সে চলে আসে। ঘটনার দুদিন পর একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র করে এই বিপদে ফেলেছে।’