রাজধানীর ভাটারা সাইদনগর এলাকায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মা জানান, গত সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তার মেয়ে কোচিং থেকে বাসায় ফিরছিল। পথে স্থানীয় শাহাবুদ্দিন (৩৫) তাকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে বাসায় আটকে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে শাহাবুদ্দিন পালিয়ে যায়। পরে আজ সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়া হয়।
ভাটারা থানার এসআই লাল মিয়া জানান, অভিযুক্ত শাহাবুদ্দিন পলাতক রয়েছে।